আমি এমদাদ, পেশায় একজন ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটর। পোষাপ্রাণী
ও গাছপালার প্রতি এক অন্যরকম ভালো লাগা কাজ করে সেই ছোটবেলা থেকে। পোষাপ্রাণী হিসেবে
বাজরিগার, লাভ বার্ড, ককাটিয়েল পাখি, কবুতর ও দেশি মুরগি পালন করি। পরিবারের বিষমুক্ত
ও ফ্রেশ সবজির ও ফলের চাহিদা পূরনের জন্য লাউ, মিষ্টি কুমড়া, তিতা করলা, ধুন্দল, শিম,
মরিচ, বেগুন, ঢেড়শ, কলা, আম, কাঠাল, পেপে, পেয়ারা, নারিকেল চাষ করা হয় বাড়ির উঠানে।
দেশি মুরগি ব্রিডার চট্টগ্রাম এর উদ্দেশ্য?
আমাদের দেশি মুরগি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে আসল এবং মানসম্মত দেশি
মুরগির জাত ডেভেলপ করা। বর্তমান সময়ে অনেকের অজ্ঞতার কারণে প্রচুর পরিমাণে লাইন ব্রিডিং,
ইনব্রিডিং এবং মিক্স ব্রিডিং করা হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে। যার ফলস্বরূপ এই দেশি
মুরগির মৌলিক যে বৈশিষ্ট্য আছে সেইগুলো হারিয়ে যাচ্ছে।
আমরা আমাদের দেশি মুরগির খামারে কঠোরভাবে জেনেরেশন মেইনটেইন করছি এবং
সর্ব অবস্থাতেই লাইন ব্রিডিং, ইনব্রিডিং এবং মিক্স ব্রিডিং পরিহার করছি।