শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

দেশি মুরগির বাচ্চাকে BCRDV ভ্যাকসিন কিভাবে দিতে হয়

দেশি মুরগির বাচ্ছা পালনের ক্ষেত্রে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্ছার বয়স অনুযায়ী সময়মত ভ্যাকসিন করতে পারলে বাচ্ছা থাকে সুস্থ এবং মৃত্যুহার অনেকাংশে কমে যায়।

দেশি মুরগির বাচ্ছার বয়স ৩-৫ দিন হলে প্রথম যে ভ্যাকসিন এর প্রয়োজন হয় সেটি হচ্ছে BCRDV Vaccine যা বাংলাতে বলা হয় বুস্টার রাণীক্ষেত ভ্যাকসিন। 

সরকারিভাবে এই BCRDV Vaccine এর দাম ২৫ টাকা এবং যেকোনো সরকারি পশু হাসপাতাল থেকে এইটি কিনতে পাওয়া যায়।

মুরগির বাচ্চার BCRDV ভ্যাকসিন


BCRDV Vaccine কিভাবে দিতে হয় মুরগির বাচ্ছার জন্য?

এই BCRDV Vaccine দেশি মুরগির বাচ্ছাকে এক মাসে ২ বার দিতে হয়। প্রথমবার দিতে হয় ৩-৫ দিন বয়সে এবং ২য় বার দিতে হয় ২৪-২৫ দিন বয়সে।

এই BCRDV Vaccine দেয়ার সঠিক নিয়মঃ

  • ১ চোখে ১ ফোঁটা বা ২ চোখে ২ ফোঁটা

BCRDV Vaccine ব্যবহার এর ক্ষেত্রে মনে রাখা প্রয়োজনঃ

  • ভ্যাক্সিন পরিবহণের সময় অবশ্যই কোল্ড স্টোরেজ বক্স বা বরফের বক্স ব্যবহার করতে হবে। ১২ ঘণ্টার অধিক সময় ক্যারিয়ারে ভ্যাকসিন রাখা উচিৎ নয় অর্থাৎ বরফ ঠিক থাকা পর্যন্ত রাখা যাবে। তবে ভ্যাকসিনের ভায়াল ক্যারিয়ারে রাখার পূর্বে তা কাগজ দ্বারা প্যাঁচানোর পর পলিথিন দ্বারা মুড়িয়ে বরফের মধ্যে রাখতে হবে। ভ্যাকসিন পরিবহনের সময় যাতে বেশি ঝাঁকি না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভ্যাকক্সিন পরিবহন আর প্রযোগের সময় সরাসরি সূর্যালোক পরিহার করতে হবে।
  • ভ্যাক্সিন তৈরি করার জন্য ভ্যাক্সিনের পানি ব্যবহার করুন। ডায়লুয়েণ্ট বা ভ্যাকসিনের পানি সাধারন তাপমাত্রায় সংরক্ষণ করা হলেও ভ্যাকসিন করার পূর্বে ডায়লুয়েন্টের তাপমাত্রা অবশ্যই ২০ থেকে ৭০ সে. এর মধ্যে আনতে হবে (ম্যারেক্স ভ্যাকসিনের ডায়লুয়েন্ট ব্যাতীত) । ফ্রিজের নরমাল অংশে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে যদি অল্প সময়ের মধ্যে ভ্যাকসিন ব্যবহার করা হয়। অন্যথায় ফ্রিজের ডিপ অংশে সংরক্ষন করতে হবে।
  • ভ্যাক্সিন তৈরি করার পর সর্বোচ্চ ১ ঘন্টার ভিতর ব্যবহার করতে হবে।
  • সুস্থ বাচ্চায় ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওযা যায়। তাই ভ্যাকসিন প্রয়োগের পূর্বে বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে হবে।
#দেশিমুরগি #দেশিমুরগিপালন #দেশিমুরগিখামার #দেশিমুরগিব্রিডার #দেশিমুরগিব্রিডারচট্টগ্রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন