ডিম ফুটে যখন মুরগির বাচ্ছা বের হয় তখন স্বাভাবিকভাবে অনেক দুর্বল থাকে। এমতাবস্থায় দেশি মুরগির বাচ্ছা ব্রুডিং এর সময়, সুষম খাবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমার নিজের তৈরি করা ইনকিউবেটর মেশিন দিয়ে দেশি মুরগির ডিম থেকে বাচ্ছা ফুটানোর পরে, যেভাবে মুরগির বাচ্ছা ব্রুডিং করার সময় দানাদার খাবার দেয়া হয় তা হলোঃ
- দেশি মুরগির বাচ্ছার বয়স ১ দিন থেকে ২০ দিন পর্যন্ত, রাত দিন ২৪ ঘন্টা বয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার ক্রাম্বল খাবার
- দেশি মুরগির বাচ্ছার বয়স ২১ দিন থেকে ৬০ দিন পর্যন্ত, সকাল বেলা ভেজা খাবার ( আটা কুড়া + শুটকি গুড়া + লবণ + বয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার পানির সাথে মিশিয়ে )
- দেশি মুরগির বাচ্ছার বয়স ২১ দিন থেকে ৬০ দিন পর্যন্ত দুপুর থেকে রাত পর্যন্ত দানাদার খাবার ( বয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার ক্রাম্বল )
আলহামদুলিল্লহা, আমার এই খাদ্য অভ্যাসে দেশি মুরগির বাচ্ছাগুলো অনেক সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠে। মৃত্যুহার শূন্যের কোঠায় থাকে।
#দেশিমুরগি #দেশিমুরগিপালন #দেশিমুরগিখামার #দেশিমুরগিব্রিডার #দেশিমুরগিব্রিডারচট্টগ্রাম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন