দেশি মুরগিকে সুস্থ রাখতে ভ্যাকসিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুরগির বাচ্ছার জন্মের পর থেকে ডিম পাড়া পর্যন্ত যদি নির্দিষ্ট সময়ে সঠিকভাবে সব ভ্যাকসিন করা যায়, তাহলে মুরগির অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
|
বয়স ( দিন ) |
রোগের নাম |
টিকার নাম |
টিকার ধরন |
প্রয়োগ
পদ্ধতি |
|
৩ – ৫ |
রাণীক্ষেত |
BCRDV |
লাইভ |
১ চোখে ১
ফোটা |
|
১১ |
গামবোরো |
গামবোরো |
লাইভ |
১ চোখে ১
ফোটা বা খাবার পানিতে |
|
১৮ |
গামবোরো |
গামবোরো |
লাইভ |
১ চোখে ১
ফোটা বা খাবার পানিতে |
|
২৪ – ২৫ |
রাণীক্ষেত |
BCRDV |
লাইভ |
১ চোখে ১
ফোটা |
|
৩৫ |
ফাউল ফক্স |
ফাউল ফক্স
ভ্যাক্সিন |
লাইভ |
ডানায় বিশেষ
ধরনের সুচ ফুটিয়ে |
|
৫০ |
কৃমি |
কৃমির ঔষুধ |
খাবার পানিতে
মিশিয়ে |
|
|
৬০ |
রাণীক্ষেত |
RDV |
লাইভ |
১ সি সি করে
রানের মাংসে দিতে হবে |
|
৭০ – ৭৫ |
ফাউল কলেরা |
ফাউল কলেরা
ভ্যাক্সিন |
কিল্ড |
০.৫ সি সি
করে ঘাড়ের চামড়ার নিচে বা রানের মাংসে |
|
৮০ – ৮৫ |
ফাউল ফক্স |
ফাউল ফক্স
ভ্যাক্সিন |
লাইভ |
ডানায় বিশেষ
ধরনের সুচ ফুটিয়ে |
|
১১০ – ১১৫ |
ফাউল কলেরা |
ফাউল কলেরা
ভ্যাক্সিন |
কিল্ড |
০.৫ সি সি
করে ঘাড়ের চামড়ার নিচে বা রানের মাংসে |
|
১২৫ |
কৃমি |
কৃমির ঔষুধ |
খাবার পানিতে
মিশিয়ে |
মনে রাখা প্রয়োজনঃ
- ভ্যাক্সিন পরিবহণের সময় অবশ্যই কোল্ড স্টোরেজ বক্স বা বরফের বক্স ব্যবহার করতে হবে।
- ভ্যাক্সিন তৈরি করার জন্য ভ্যাক্সিনের পানি ব্যবহার করুন
- ভ্যাক্সিন তৈরি করার পর সর্বোচ্চ ১ ঘন্টার ভিতর ব্যবহার করতে হবে।
- বড় বা ডিমের মুরগির জন্য রাণীক্ষেত ( RDV ) ভ্যাক্সিন ৪ – ৬ মাস অন্তর দিতে হবে।
#দেশিমুরগি #দেশিমুরগিপালন #দেশিমুরগিখামার #দেশিমুরগিব্রিডার #দেশিমুরগিব্রিডারচট্টগ্রাম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন