মুরগীর চলাফেরা, ডাকাডাকি, চঞ্চলতা দেখে যখন আপনি মুরগীর সুস্থতা ও অসুস্থতা বুঝতে পারবেন তখন মনে করবেন আপনি মুরগী পালনে অনেকাংশে সফল।
মুরগী নিয়ে কোনো সমস্যায় থাকলে তার সমাধান নিজে নিজে খুজে বের করার চেষ্টা করুন, এতে করে আপনি অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারবেন। হয়তো আপনার সাময়িক ক্ষতি হবে কিন্তু নিজেকে অনেক শক্তভাবে গড়ে তুলতে পারবেন।
আমিও অনেক লস খেয়েছি কিন্তু ছেড়ে দেয় নি। এখন আমি যে অবস্থায় আছি মুরগি নিয়ে তার জন্য আলহামদুলিল্লাহ্।
নিজেকে বিশ্বাস করুন, পরিশ্রম করুন, প্রতারণা পরিহার করুন, ধৈর্য্য নিয়ে লেগে থাকুন। সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য।
#দেশিমুরগি #দেশিমুরগিপালন #দেশিমুরগিখামার #দেশিমুরগিব্রিডার #দেশিমুরগিব্রিডারচট্টগ্রাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন