মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

G9 টিস্যু কালচার সাগর কলা গাছ

দেশি মুরগীর খামারের বাড়ির উঠানে G9 টিস্যু কালচার সাগর কলা গাছ লাগানো হয়েছে। এই সাগর কলা গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি খাটো জাতের হয়ে থাকে এবং অল্প সময়ের মধ্যে ফল দেয়। এই G9 টিস্যু কালচার সাগর কলা গাছের কলাগুলো অন্যান্য গাছের মত সাইজ ছোট বড় হয় না। সব কলা একই সাইজের হয়ে থাকে। 

আমি এই গাছটি বেলে দোঁআশ মাটিতে রোপণ করেছি এবং মাসে একবার ইউরিয়া, পটাশ, টিএসপি, ম্যাগনেসিয়াম ও সালফার সার দিয়ে থাকি। এই G9 টিস্যু কালচার সাগর কলা গাছটি ছাদ বাগানের জন্যও ব্যবহার করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন