বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

দেশি মুরগির ঘর - মুরগি সুস্থ রাখার উপায়

মুরগি পালনের পূর্বে মুরগির ঘর তৈরি করুন। একটি আলো বাতাস সমৃদ্ধ আদর্শ মুরগির ঘর, মুরগিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে এবং একজন খামারির সফলতা ও লাভ অনেকাংশে নির্ভর করে মুরগির সুস্থতার উপরে। 

কিন্তু দুর্ভাগ্য, আমাদের মধ্যে অনেক খামারি আছেন যারা কিনা আলো বাতাস সমৃদ্ধ মুরগির ঘর তৈরি করতে অনেক অনীহা প্রকাশ করে এবং যাচ্চেতাইভাবে মুরগি পালন করেন। 

আপনি যদি দেশি মুরগি পালনে সফলতা অর্জন করতে চান তাহলে নিচের এই কাজগুলো কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুনঃ

  1. আলো বাতাস সমৃদ্ধ মুরগির ঘর তৈরি 
  2. প্রতিদিন পরিষ্কার দানাদার খাবার দেয়া 
  3. প্রতিদিন পরিষ্কার খাবার পানি দেয়া 
  4. মুরগির থাকার ঘর এমোনিয়া গ্যাসমুক্ত রাখা 
  5. মুরগির চলাফেরা ও ডাকাডাকি খেয়াল করা। 

#দেশিমুরগি #মুরগিরঘর #Chicken #ChickenFarm #ChickenBreederCtg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন