দেশি মুরগি ও বাচ্চার ওজন বৃদ্ধিতে প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুনগত ও উৎকৃষ্ট মানের প্রোটিন সরবরাহের জন্য আমাদের দেশে সহজলভ্য যে শুকনো মাছ বা শুটকি মাছ পাওয়া যায়, সেটির ব্যবহার হতে পারে আমাদের দেশি মুরগি পালনের জন্য ভালো একটি ব্যবস্থা।
প্রতি ১০০ গ্রাম শুকনো মাছ বা শুটকি মাছে যে পুষ্টিগুন থাকে তা হচ্ছে ক্যালরি ৩৭১, ফ্যাট ১৩ গ্রাম, প্রোটিন ৬২ গ্রাম।
আমাদের দেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ সেহেতু এই শুটকি মাছের যোগান সারাবছরই থাকে এবং একজন দেশি মুরগির খামারির জন্য এই শুটকি মাছ সংগ্রহ করা তেমন কষ্টকর হবে না।
আমার দেশি মুরগির খামারে, বাচ্চা মুরগি, এডাল্ট মুরগি ও ডিমের মুরগিকে সবসময় ভেজা খাবারের সাথে এই শুকনো মাছ বা শুটকি মাছ দিয়ে থাকি। এতে মুরগির স্বাস্থ্যও ভালো থাকে এবং শুটকি মাছের দাম অনেক সাশ্রয় হওয়ায় খরচও অনেক কম হয়।
কিভাবে এই শুকনো মাছ বা শুটকি মাছ ব্যবহার করি মুরগির খামারে?
বাজার থেকে কিনে আনা শুকনো মাছ বা শুটকি মাছকে প্রথমে রোদে ভালো করে শুকিয়ে নেয়া হয়। শুকানো শেষে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নেয়া হয়।
মোট ভেজা খাবারের ৩ ভাগের ১ ভাগ এই শুকনো মাছ বা শুটকি মাছ মিশিয়ে সব বয়সের মুরগিকে সকাল ১১ থেকে ১২টার ভিতর খাওয়ানো হয়।
আমরা যারা দেশি মুরগি পালন করি, সকলের উচিত দেশি মুরগি ও বাচ্চার ওজন বৃদ্ধিতে প্রাকৃতিকভাবে ভালো মানের প্রোটিন সরবরাহ নিশ্চিত করা এবং সেটি হতে পারে এই শুকনো মাছ বা শুটকি মাছ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন