শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

দেশি মুরগি পালনে জিংক কেনো ব্যবহার করবেন

জিংক মনোহাইড্রেট একটি গুরুত্বপূর্ণ ট্রেস খনিজ যা পোল্ট্রি পুষ্টিতে বিভিন্ন ভূমিকা রাখে। এটি বেশ কয়েকটি এনজাইমের জন্য একটি অপরিহার্য পুষ্টি এবং একটি ধাতব কোফ্যাক্টর হিসাবে কাজ করে। জিংক মিনারেলের ঘাটতি পুরণ, উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা প্রকার জৈবিক ক্রিয়ায় অংশ গ্রহণ কর। গবাদিপশুর লোম ও মুরগির নতুন পাখনা ও সৌন্দর্য বৃদ্ধি করে। ডিমের উৎপাদন বৃদ্ধি করে, ডিমের হ্যাচিং রেট বাড়ায়। 

দেশি মুরগি পালনে চেষ্টা করুন মুরগিকে প্রতি মাসে এক সপ্তাহের এই জিংক এর কোর্স করানোর জন্য। 

জিংক কিভাবে ব্যবহার করবেন?

  • প্রতি ১ লিটার পানিতে ২ মিলি মিশাতে হয়
  • প্রতিদিনের পানি পরিবর্তন করে দিতে হবে। 
  • ১২ ঘন্টার বেশি জিংক মিশানো পানি মুরগিকে পান করতে না দেয়ায় ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন